Posts

Showing posts from October, 2025

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মন্থা'

Image
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ বর্তমানে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে, যার বাতাসের গতি বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় এই ঝড় আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তিশালী হয়ে উঠেছে।  সোমবার (২৮ অক্টোবর) সকাল ৬টায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে যথাক্রমে ১২৯০, ১২৫০, ১১৪০ ও ১১৫৫ কিমি দূরে অবস্থান করছিল। এই ঝড় আজ (২৮ অক্টোবর) সন্ধ্যা বা রাতের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।  ঘূর্ণিঝড়ের কেন্দ্রের বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিমি, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সমুদ্র বিক্ষুব্ধ রয়েছে এবং উপকূলীয় এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে।  চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং...